সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

ডাকাত সন্দেহে কুমিল্লায় পিটিয়ে দুজনকে হত্যা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৯০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডাকাত সন্দেহে কুমিল্লায় পিটিয়ে দুজনকে হত্য

কুমিল্লার মুরাদনগরে মাইকে ঘোষণা দিয়ে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল ভোররাতে উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, হতাহতরা ডাকাত কি না তা কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।তারা কারও বাড়িতে ডাকাতি করেছেন এমন কোনো তথ্যও পাওয়া যায়নি। ফলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন কাজিয়াতল গ্রামের আবদুস ছালামের ছেলে নুরু মিয়া (২৮) ও পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৭)। এ ঘটনায় গুরুতর আহত শাহজাহান সদর দক্ষিণ থানার বাগমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বোড়ার চর গ্রামে ডাকাতি করতে এসে ধাওয়া খেয়ে ডাকাত দলের তিন সদস্য পালাসুতা গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে এলাকার মাইকে ঘোষণা করা হয়। তখন আশপাশের কয়েক গ্রামের সহস্রাধিক লোক জড়ো হয়ে নাবু মিয়ার ঘর থেকে তার মেয়েজামাই ও দুই বন্ধুকে ধরে নিয়ে পিটুনি দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত নুরু মিয়ার শ্বশুরবাড়ি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দুই রকম তথ্য পাওয়া গেছে। তবে কেউই তারা কোথায় বা কার বাড়িতে ডাকাতি বা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সে তথ্য দিতে পারেনি। তাদের অতীত কর্মকান্ড যাচাই করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (মর্গে) পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD