মো:মজিবুর রহমান
নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউপির রায়কোট গ্রামে ফারজানা আক্তার পিংকি (১৯) নামের এক কলেজ ছাত্রীকে গরু চোরেরা গাড়ী চাপা দিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার তালতলা- আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসফের সামনে এ ঘটনা ঘটে। নিহত পিংকি ওই ইউপির রায়কোট পূর্বপাড়ার আবদুল কাদেরের মেয়ে। সে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী।
জানা যায়, কাদেরের বাড়ির সামনে তার একটি গরু বাঁধা ছিলো। জুমার নামাজের সময় বাড়ীর লোকজন নামাজে চলে গেলে ৫-৬ জনের একদল গরু চোর গরুটি তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিল। এসময় কাদেরের স্ত্রী আসমা বাধা দিলে তাকে মারধর করে ফেলে দেয়। মায়ের চিৎকারে মেয়ে পিংকি দৌড়ে এসে বাধা দিয়ে মাইক্রোবাসের সামনে দাঁড়ায়। এসময় চোরদের দ্রæতগামী মাইক্রোবাসটি তাকে চাপা দিলে ঘটনারস্থলে তার মৃত্যু হয়।
নিহতের বাবা কাদের বলেন, ৫-৬ জনের গরু চোরের দল বাড়ীর সামনে থেকে আমার গরু মাইক্রোবাস করে নিয়ে যাচ্ছিল, এসময় আমার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করে। আমার মেয়ে পিংকি মাইক্রোবাসের সামনে দাঁড়ালে তাকে গাড়ী দিয়ে চাপা দিলে ঘটনারস্থলেই তার মৃত্যু হয়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এঘটনায় পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply