সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের হাতে তৃতীয় বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা যা বললেন জাহেদ উর রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান ভালোবেসে বিয়ে অত:পর চীর বিদায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দিলেন বিচারক গোলাম মর্তুজা, কেএই দুঃষাহশি ব্যক্তি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ বাহরাইন প্রবাসী সাংবাদিক শাহিন শিকদার ইন্তেকাল করেছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন ব্যবস্থা আফগানিস্হানে ভূমিকম্পে চাপাপরা ণারীদের উদ্ধার করছেন না উদ্ধারকর্মিরা রাজবাড়ীতে নুরু পাগলার মাজারে হামলা, লাশতুলে পুড়িয়ে ফেলে জনতা

শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দুই মামলা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে লক্ষ্মীপুর ও যাত্রীবাড়ীতে ‘গণহত্যা চালানো হয়েছে’ উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবার দুটিকে মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগ দুটির একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনকে আসামি করা হয়েছে, অপরটিতে পাঁচ জনকে আসামি করা হয়েছে। তবে দুটি অভিযোগেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে আসামি করা হয়েছে। সেই হিসাবে দুই মামলায় মোট আসামি ২৬ জন।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে গণঅভ্যুত্থানের এক দফা তথা ‘ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নের লক্ষ্যে ৫৫ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছিল। জাতীয় নাগরিক কমিটি’র প্রাথমিক কাজ হিসেবে ঘোষিত ৮ দফা কর্মসূচির ২য় দফা তথা ‘ছাত্র-জনতার উপর সংঘঠিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা’ বাস্তবায়নে জাতীয় নাগরিককমিটি ছাত্র-নাগরিকের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া শুরু করেছে। ছাত্র-নাগরিকের অভ্যুত্থানে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই শহীদের পরিবার আজ জাতীয় নাগরিক কমিটি’র মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমরা শহীদ পরিবার দুটিকে মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছি।

জাতীয় নাগরিক কমিটির পক্ষে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাবস্থায় যাত্রাবাড়ি থানাধীন কুতুবখালী কাজলা পেট্রোল পাম্পের পাশের পকেটগেটে ফ্যাসিবাদের দোসরদের গুলিতে হত্যাকাণ্ডের শিকার দনিয়া কলেজের বিএ (পাস) কোর্সের ছাত্র শহীদ সাকিব হাসান।

নিহত সাকিব হাসানের বাবা মো. মর্তুজা আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও আসামি করা হয়েছে, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মো. হারুন-অর-রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সাহা এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে।

আর গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি এলাকায় গুলিতে হত্যাকাণ্ডের শিকার হন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শহীদ ওসমান পাটওয়ারী ওরফে ওসমান গণি। নিহতের বাবা মো. আব্দুর রহমান বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন।

এই দুই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজ জাতীয় নাগরিক কমিটি’র তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) (এ), ৩(২) (গ), ৩(২) (এইচ), ৪(১) এবং ৪(২) ধারা অনুযায়ী গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

কেবল জুলাই অভ্যুত্থানে নিহত শহিদ ও আহত যোদ্ধাদেরই নয়; বিগত আওয়ামী ফ্যাসিবাদি আমলে নানা সময় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরও ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ‘প্রো-বোনো সার্ভিস’ তথা বিনামূল্যে আইনি সহায়তা দেবে বলেও জানানো হয়েছে। তবেঅগ্রাধিকার ভিত্তিতে অভ্যুত্থানের শহীদদের প্রাথমিক সার্বিক আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এসময় কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, সাকিল আহমাদ, ফাতিমা আক্তার (তাহসিন), প্রিয়াসী চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD