শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ওয়াশরুমে যেতে বাধা, উড়োজাহাজের মেঝেতেই প্রস্রাব

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যাত্রীবাহী এয়ারলাইন্সে ইদানিং যাত্রীদের সঙ্গে ক্রুদের বাকবিতণ্ডার বিষয়টি যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে মাঝআকাশে এক নারী বিমানের মেঝেতে প্রস্রাব করে আলোচনায় এসেছেন। তার অভিযোগ, বিমানের ওয়াশরুম ব্যবহারে বাধা দেওয়ায় এমন উদ্ভট ঘটনা ঘটিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ওই ফ্লাইটে থাকা এক নারী ওয়াশরুমে যেতে চাইলে বিমান বালা তাকে বাধা দেয়। কয়েক ঘণ্টা সময় অতিবাহিত হওয়া সত্তেও ওয়াশরুমে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এমন ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পিরিট এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইটে।

ওই নারীর দাবি, তিনি তিনি হাযত হলে সেই বিমানের ক্রুকে ওয়াশরুমে যাবে বলে যানান, কিন্তু দুই ঘণ্টা অপেক্ষা করার পরও তাকে ওয়াশরুমে যেতে দেয়া হয়নি। একপর্যায়ে ধরে রাখতে না পেরে বিমানের মেঝেতে প্রস্রাব করেন।

ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে ক্রুদের সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়েছে কিছুক্ষণ। এ বিষয়ে সমালোচনা করেছেন অন্যান্য যাত্রীরা।

সংগৃহিত

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD