দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘আর্নাব’ দুর্বল হয়ে ভারতের ছত্তিশগড় ও সংলগ্ন ওডিশা অঞ্চলে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী ছাতা সঙ্গে রাখা এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
Leave a Reply