৮ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন।
ঢাকা: বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথম নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরু করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA)। (BSS)
বৃহস্পতিবার দেওয়া এই অনুমোদনের মাধ্যমে রূপপুর প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের আরও এক ধাপ কাছে এগিয়ে গেল। ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ন্ত্রিতভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এরপর ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা ও নিরাপত্তা যাচাই সম্পন্ন করে বিদ্যুৎ উৎপাদনের দিকে এগিয়ে যাবে প্রকল্পটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। প্রকল্পটির প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু হওয়ার অনুমোদন দেশের বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (bss)
Leave a Reply