শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-নাঙ্গলকোট এর ঢালুয়া ইউনিয়ন নেতৃত্ত বিকাশের এক পাঠশালা বাহরাইনে প্রবাসীদের জন্য নতুন সুযোগ বাংলাদেশে নিরাপদ আবাসনে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি সংসদ সদস্য গাজী নজরুলের বাসা থেকে মরিয়মের চিঠি। উঠে এসেছে সম্পর্কের টানাপোরান নাঙ্গলকোটে জলাশয়ে ফের ড্রেজার, মাটি উত্তোলনে জনদুর্ভোগ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও প্রথম স্ত্রী গ্রেপ্তার শোক সংবাদ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিদাহে ৭ বাংলাদেসী নীহত বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা আমেরিকার দূতদের পাকিস্তান সফর বাতিলের কারণগুলো জানালেন ট্রাম্প

স্বিত্বাীতে বিবাহ বার্ষীকিতে চাঁদে জমি কিনে দিলেন এক স্বামী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন খুলনার অসীমভালোবেসে স্ত্রীকে এবার চাঁদে জমি কিনে দিলেন স্বামী এম ডি অসীম। তিনি খুলনা মহানগরীর মডার্ন ফার্ণিচার মোড় এলাকার বাসিন্দা।

বেসরকারি একটি টেলিভিশনের খুলনা বিভাগীয়

প্রতিনিধি অসীম বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)

ষষ্ঠ বিবাহ বার্ষিকীতে স্ত্রী ডা. ইসরাত টুম্পার

হাতে চাঁদের জমির দলিল তুলে দেন।

অসীম বাংলানিউজকে বলেন, স্ত্রীকে ভালোবেসে

কেউ কেউ আবেগী হয়ে আকাশের চাঁদ এনে

দেওয়ারও প্রতিজ্ঞা করেন।

কিন্তু অনেকের কাছেই যেটি কথার কথা। কিন্তু

স্ত্রীকে চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের বুকে

এক টুকরো জমি কিনে দিতে পেরে আমি খুব

খুশি।

তিনি বলেন, স্ত্রীকে কথা দিয়েছিলাম কোনো এক

বিবাহবার্ষিকীতে তাকে বিশেষ উপহার দিয়ে অবাক

করবো। গত বছর জানতে পারলাম ভারতের এক

ব্যক্তি বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন।

এ ঘটনা জানতে পেরে, আমাদের বিবাহবার্ষিকীতে

স্ত্রীকে চাঁদের জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের

‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে এ

জমি কিনেছি। জমি কেনার পর আমাদের একটি

বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট

ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা

-পর্চার মতো আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি৷ যা

আজ স্ত্রীর হাতে তুলে দিয়েছি।
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়।

দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনে তাদের ফারদিন

ইসলাম অমি নামে চার বছর বয়সী একটি ছেলে

রয়েছে।

স্ত্রী ইসরাত টুম্পা বলেন, চাঁদে জমি পেয়ে আমি খুব

খুশি। আমি ভাবতেও পারিনি স্বামী আমাকে এমন

একটি বিশেষ উপহার দেবে।

প্রসঙ্গত, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক

ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে

জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির

দাম প্রতি একর ২৪ দশমকি ৯৯ ডলার থেকে সর্বোচ্চ

৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২

হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।

যদিও পৃথিবীর বাইরে চাঁদ ও মহাকাশের অন্য কোনো

গ্রহ পুরো মানবজাতির সম্পদ। কোনো ব্যক্তি বা জাতি

এটি কিনতে পারেন না। তবে কিছু কিছু ওয়েবসাইট

উপহার দেওয়ার জন্য চাঁদে জমি বিক্রি করে থাকেন। এমনকি সার্টিফিকেও দিয়ে থাকেন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD