শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে জিনাত হোসেন ।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৯৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১১ মে) রাত ৯টার দিকে কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত জিনাত হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি বাবা-মায়ের সঙ্গে ব্রুকলিনে থাকতেন। তার বাবার নাম আমির হোসেন। গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুরে।

ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, স্টেশনে জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে ছিটকে পড়েন জিনাত। তখন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জিনাতের খালু নিউইয়র্কের বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হক বলেন, জিনাতের সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চাইছিল ছিনতাইকারীরা। টানাহেঁচড়ার একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গে নিউইয়র্কে যান জিনাত।

সংগৃহিত

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD