সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

আমেরিকার দূতদের পাকিস্তান সফর বাতিলের কারণগুলো জানালেন ট্রাম্প

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইরান – আমিরিকা যুদ্ধ বীরতির দ্বিতীয় ধাপে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে পুনরায় নেয়া হয়েছিল বিশেষ ব্যবস্হা।

ইরানের সাথে শান্তি আলোচনার লক্ষ্যে পাকিস্তানে পূর্বনির্ধারিত বিশেষ দূতদের সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান এবং সফর বাতিলের পেছনে বেশ কিছু চাঞ্চল্যকর কারণ উল্লেখ করেন।

প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প জানান, তার প্রতিনিধি জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি নিজেই এই সফর বাতিল করার নির্দেশ দেন।

সফর বাতিলের কারণ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, “আমি ইসলামাবাদে আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি। ভ্রমণে অনেক বেশি সময় নষ্ট হয় এবং বর্তমানে কাজের অনেক চাপ রয়েছে!”

তবে শুধুমাত্র ভ্রমণের ক্লান্তিই নয়, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকেও এই সিদ্ধান্তের বড় কারণ হিসেবে দেখিয়েছেন ট্রাম্প। তিনি কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, “ইরানের নেতৃত্বের মধ্যে প্রচণ্ড অভ্যন্তরীণ কোন্দল এবং বিভ্রান্তি চলছে। কে দায়িত্বে আছেন তা তারা নিজেরাও জানেন না। তাছাড়া, সমস্ত তাসের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে, তাদের কাছে কোনো সুযোগ নেই।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডপন্ট ট্রাম্পের এমন মন্তব্য ইরানের ওপর মার্কিন চাপ আরও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে শান্তি আলোচনার শুরুতেই এমন কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও বিশ্লেষকগন মন্তব্য করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD