সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সৌদিতে মৃর্তুদন্ড প্রাপ্ত দুজন বাংলাদেশি নাগরিকের লাশ দেশে এসেছে আজ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নজরুল ও সিতি আক্তারের মৃত্যু দণ্ড ঘিরে প্রশ্ন উঠছে নানা মহলে। সৌদি আরবে বাংলাদেশি গৃহ কর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় একই আইনের প্রয়োগ কোথায়?

বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, গত সাত বছরে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন হাজার হাজার নারী গৃহকর্মী। তাঁদের মধ্যে অনেকেই ফিরেছেন কফিনবন্দি হয়ে। অভিযোগ রয়েছে, সৌদিতে যৌন নির্যাতনের শিকার হয়েও অনেকে ন্যায়বিচার পান না।

অন্যদিকে, শরিয়াহ আইনের অধীনে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় স্বচ্ছতা, আইনি সহায়তা ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন উঠেছে।

শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ডের ঘটনা ঘিরেও কূটনৈতিক তৎপরতার প্রসঙ্গ সামনে এসেছে। তাহলে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় আমাদের কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর?

প্রশ্ন দুটি—আইনের প্রয়োগ কি সবার জন্য সমান, আর প্রবাসীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের কূটনীতি কতটা শক্তিশালী?

প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মানুষ নন, তাঁরা বাংলাদেশের নাগরিক, তাঁদের জীবন ও ন্যায়বিচারও সমান গুরুত্বপূর্ণ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD