বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য, খরচ ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি, বাড়ছে উদ্বেগ শাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে থামল বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছর বয়সী লুলা জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, চট্টগ্রামে চাঞ্চল্য সাগর–রুনি হত্যা মামলা: ১৪ বছর পরও তদন্ত শেষ হয়নি, আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত টঙ্গিতে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত তোলা সেই বডি বিল্লার সাহজালা রুমি দেশ ছারছেন সৌদি আরবে দু জন বাংলাদেশিকে ঘিরে নতুন চান্চল্যকর তথ্য

অনুমোদন পেলো বঙ্গভেক্স

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল প্রাণিদেহে সফল হওয়ায় মঙ্গলবার এই অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)। বিএমআরসির পরিচালক ডা. রুহুল আমিন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেজ-১ (প্রথম ধাপ) এর পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। বাকি বিষয় ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখবে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক দেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়। পরে বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে প্রতিবেদন গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দেয় করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সেদিন যুগান্তরকে বলেছিলেন, যে কোনো টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসাবে স্বীকৃতি পায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD