বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য, খরচ ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি, বাড়ছে উদ্বেগ শাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে থামল বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছর বয়সী লুলা জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, চট্টগ্রামে চাঞ্চল্য সাগর–রুনি হত্যা মামলা: ১৪ বছর পরও তদন্ত শেষ হয়নি, আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত টঙ্গিতে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত তোলা সেই বডি বিল্লার সাহজালা রুমি দেশ ছারছেন সৌদি আরবে দু জন বাংলাদেশিকে ঘিরে নতুন চান্চল্যকর তথ্য

সরাইল থানার এক এসআই ও কনস্টেবল বরখাস্ত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৭৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা থেকে হাজতের রড ভেঙে হৃদয় মিয়া (১৬) নামে এক আসামি পালিয়ে গেছে। শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সরাইল থানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থানার ডিউটি অফিসার ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আসামি হৃদয়ের বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামে। সে মোবাইল চোর ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মোবাইল চুরি করার সময় স্থানীয় জনতা হাতেনাতে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে সরাইল থানার হাজতে রাখা হয়।

তিনি আরও জানান, গতকাল সন্ধ্যায় মামলার এজাহার লেখার সময় আসামি হৃদয় হাজতের বাথরুমের দিকে দরজার গ্রিল ভেঙে রড বাঁকা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ ও কনস্টেবল রোকসানা আক্তারকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সরাইল থানার ডিউটি অফিসার এসআই শাহীন পারভেজ বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।

সংগৃহীত- বাংলা ট্রিবিউন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD