বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য, খরচ ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি, বাড়ছে উদ্বেগ শাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে থামল বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছর বয়সী লুলা জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, চট্টগ্রামে চাঞ্চল্য সাগর–রুনি হত্যা মামলা: ১৪ বছর পরও তদন্ত শেষ হয়নি, আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত টঙ্গিতে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত তোলা সেই বডি বিল্লার সাহজালা রুমি দেশ ছারছেন সৌদি আরবে দু জন বাংলাদেশিকে ঘিরে নতুন চান্চল্যকর তথ্য

১৭ লাখ টাকা আত্নসাতের মামলায় আরব আলি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১০৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৩৮ বছর আগে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের একটি শাখার ব্যবস্থাপক ছিলেন আরব আলী, তখন তাঁর বয়স ছিল ৫২ বছর। সে সময় জালিয়াতির মাধ্যমে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। চাকরিও হারিয়েছিলেন তিনি। বছরের পর বছর পুরান ঢাকার বিচারিক আদালত থেকে হাইকোর্ট–সর্বোচ্চ আদালতের বারান্দায় ঘুরেছেন। চাকরি ফিরে পাওয়ার পক্ষে একবার আদালতের রায়ও এসেছিল। তবে উচ্চ আদালতে তা আটকে যায়। এরপর তিন যুগের বেশি সময়ে আরব আলীর অর্থ আত্মসাতের ওই মামলার বিচার এগোয়নি। বয়সের ভারে ন্যুব্জ আরব আলী রাজধানীর নয়াপল্টনে পরিবারের সঙ্গে থাকেন। ৯২ বছর বয়সী এই ব্যক্তি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। কিন্তু মামলার আসামি হওয়ায় তাঁকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়। এই মামলার বাদী ছাড়াও পাঁচ আসামির তিনজনই মারা গেছেন। মৃত তিন আসামির মধ্যে আরব আলীর এক স্ত্রী জাহানারা বেগমও রয়েছেন। দুই বছর আগে মামলার বিচারে নতুন করে অভিযোগ গঠন হয়, সেখানে আসামি শুধু আরব আলী ও তাঁর জীবিত স্ত্রী মনোয়ারা বেগম। তবে মনোয়ারা আরও বেশি অসুস্থ। আদালতের অনুমতি নিয়ে সশরীর হাজিরা থেকে রেহাই পেয়েছেন তিনি। তাঁর পক্ষে আইনজীবী নিয়মিত আদালতে হাজিরা দেন। সর্বশেষ গত ২৯ মে এই মামলার শুনানির দিন ঠিক ছিল। তবে অসুস্থ থাকায় সেদিন আর আদালতে হাজির হতে পারেননি আরব আলী। তাঁর পক্ষে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী। ওই দিন নয়াপল্টনে আরব আলীর বাসায় গিয়ে দেখা যায়, তিনি অসুস্থ। হাতে ক্যানুলা। ঠিকমতো কথা বলতে পারছিলেন না। আরব আলী সেদিন প্রথম আলোকে বলেন, ‘আমি খুব অসুস্থ। মামলার বিষয়ে আমার কিছু মনে নেই।’ আরব আলীর ছেলে সৈয়দ আলী আহসান বলেন, আব্বা এখন আর কিছু সেভাবে মনে করতে পারেন না। মা তো আরও বেশি অসুস্থ থাকেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD