বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য, খরচ ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি, বাড়ছে উদ্বেগ শাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে থামল বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছর বয়সী লুলা জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, চট্টগ্রামে চাঞ্চল্য সাগর–রুনি হত্যা মামলা: ১৪ বছর পরও তদন্ত শেষ হয়নি, আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত টঙ্গিতে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত তোলা সেই বডি বিল্লার সাহজালা রুমি দেশ ছারছেন সৌদি আরবে দু জন বাংলাদেশিকে ঘিরে নতুন চান্চল্যকর তথ্য

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন ডা. তানভীর আহমেদ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডা. তানভীর আহমেদ। তিনি ২০০৯ সালে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০১৭ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কার্ডিওলজিতে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন।

ডা. তানভীর আহমেদ ২০১৭ সালে ইউনাইটেড হাসপাতালে কার্ডিওলজি বিভাগে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে এবং বর্তমানে উক্ত বিভাগে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং এশিয়া প্যাসিফিক সোসাইটি অব কার্ডিওলজি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

তিনি ২০২৩ সালে পিএইচএ প্রোগ্রামের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যবেক্ষক ফেলোশিপ বৃত্তি লাভ করেন। জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং জার্নালে তার ৩০টিরও বেশি প্রেজেন্টেশন এবং প্রকাশনা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ভারতে গুরুত্বপূর্ণ কোর্সসহ দেশ-বিদেশের বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তানভীর আহমেদ বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিয়াক ইন্টারভেনশন ও বাংলাদেশ ইকোকার্ডিওগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ হার্ট ফেইলিউর অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের যুগ্ম সচিব ও আইপিডিআই (ইন্টারেক্টিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস) ফাউন্ডেশনের বোর্ড সদস্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD