বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য, খরচ ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি, বাড়ছে উদ্বেগ শাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে থামল বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছর বয়সী লুলা জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, চট্টগ্রামে চাঞ্চল্য সাগর–রুনি হত্যা মামলা: ১৪ বছর পরও তদন্ত শেষ হয়নি, আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত টঙ্গিতে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত তোলা সেই বডি বিল্লার সাহজালা রুমি দেশ ছারছেন সৌদি আরবে দু জন বাংলাদেশিকে ঘিরে নতুন চান্চল্যকর তথ্য

জানা গেল ট্রাম্পের সমাবেশে গুলিতে কে নিহত হলেন?

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচনি সভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি করার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে এ ঘটনায় গুলিতে নিহত হয়েছেন দর্শক সারিতে থাকা কোরি কম্পারেটর নামের এক মার্কিনি। তার বয়স ৫০ বছর। দুই সন্তানের জনক কোরি পেশায় ছিলেন দমকলকর্মী। বলা হচ্ছে, পরিবারের সদস্যদের গুলির কবল থেকে বাঁচাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

কোরি কম্পারেটরের মৃত্যুতে তার মেয়ে অ্যালিসন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, বাস্তব জীবনের একজন প্রকৃত সুপারহিরোর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় ট্রাম্পের নির্বাচনি সমাবেশে হামলা হয়। সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করেন হামলাকারী। এতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়।

এ হামলার ঘটনায় দর্শক সারিতে থাকা কোরি নিহত হন। আরও দুজন গুরুতর আহত হন।

হামলার সময় অ্যালিসন মা–বাবার সঙ্গে ওই সমাবেশে ছিলেন। তিনি লিখেন, তিনি (তার বাবা) আমার মা ও আমাকে মাটিতে ছুঁড়ে ফেলেন। আমাদের দিকে উড়ে আসা বুলেট থেকে আমাকে রক্ষা করেন।

কোরিকে ‘সবচেয়ে ভালো বাবা’ বলে উল্লেখ করেন অ্যালিসন। কোরি সব সময় সবাইকে সহায়তা করার জন্য প্রস্তুত থাকতেন। দ্রুত সবার সঙ্গে বন্ধুত্ব গড়তে পারতেন বলেও মন্তব্য করেন তার মেয়ে।

হামলায় আহত দুজনের পরিচয় জানানো হয়েছে। তারা হলেন- ডেভিড ডাচ (৫৭) ও জেমস কোপেনহাভের (৭৪)। পেনসিলভানিয়া স্টেট পুলিশ গতকাল রোববার জানায়, তাদের দুজনই পেনসিভানিয়ার বাসিন্দা। দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

ট্রাম্পের সমাবেশে হামলা করেছিলেন টমাস ম্যাথিউ ক্রুকস নামে ২০ বছরের এক যুবক। রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন তিনি।

বিবিসির খবর বলছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। তবে কেন ক্রুকস এই হামলা চালালেন, সেটা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD