শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-নাঙ্গলকোট এর ঢালুয়া ইউনিয়ন নেতৃত্ত বিকাশের এক পাঠশালা বাহরাইনে প্রবাসীদের জন্য নতুন সুযোগ বাংলাদেশে নিরাপদ আবাসনে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি সংসদ সদস্য গাজী নজরুলের বাসা থেকে মরিয়মের চিঠি। উঠে এসেছে সম্পর্কের টানাপোরান নাঙ্গলকোটে জলাশয়ে ফের ড্রেজার, মাটি উত্তোলনে জনদুর্ভোগ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও প্রথম স্ত্রী গ্রেপ্তার শোক সংবাদ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিদাহে ৭ বাংলাদেসী নীহত বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা আমেরিকার দূতদের পাকিস্তান সফর বাতিলের কারণগুলো জানালেন ট্রাম্প

পরীমনির জামিন চাইলেন অঞ্জনা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরীমনির জামিন চাইলেন অঞ্জনা
অনলাইন ডেস্ক ১৮ আগস্ট, ২০২১ ১৩:০০
পরীমনির জামিন চাইলেন অঞ্জনা
চিত্রনায়িকা পরীমনির জামিন প্রার্থনা করলেন

অভিনেত্রী অঞ্জনা। নিজের ফেসবুক হ্যান্ডেলে

পরীমনির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে

অঞ্জনা বলেন, আমরা কোনো মানুষই ভুলের

ঊর্ধ্বে নই। জীবনে চলার পথে সঠিক দিকনির্দেশনা             না থাকলে অবশ্যই জীবন অনাকাঙ্ক্ষিতভাবেই

ভুল পথে অতিবাহিত হয়।

তিনি বলেন, পরিমনির বেলায়ও তা-ই হয়েছে,

একটা এতিম মেয়ে, শৈশব থেকে পারিবারিক

মায়া-মমতার কোনো স্পর্শ পায়নি, পারিবারিকভাবে

সুনির্দিষ্ট কোনো দায়বদ্ধতা ছিল না, তাই হয়তো না

বুঝেই অন্য পথে ধাবিত হয়েছিল তার জীবন।

আরেকটি কথা বলতেই হয়, শিল্পী হিসেবে পরিমনি

যথেষ্ট ভালো অভিনয় করে- এটা নিঃসন্দেহে বলা

যায়, আর সে দেখতেও অপূর্ব সুন্দরী।

এর আগে সংবাদ সম্মেলনে মেয়েদের সন্ধ্যার পরে

বাইরে বের হওয়া ঠিক নয়- এমন বক্তব্য দিয়ে

সমালোচিত হয়েছিলেন অঞ্জনা। তবে অঞ্জনার

দাবি তিনি কথাটা সেভাবে বলেননি, সন্ধ্যার পর

যেখানে মেয়েদের যাতায়াত নিরাপদ নয়, এমন

পথে একা যাওয়া নিরাপদ নয়- এমনটাই নাকি

বলেছেন।

বুধবার নিজের ফেসবুকে পরীমনির জামিন

প্রার্থনা করে অঞ্জনা বলেন, আমাদের চলচ্চিত্র

সমৃদ্ধ করতে অবশ্যই তার প্রয়োজন আছে।

আমি আশা করি, সব কিছু ছাপিয়ে সে ভবিষ্যতে

অভিনয়ে মনোযোগী হবে। সর্বোপরি সব কিছু

বিবেচনা করে একটা অসহায় মেয়ের সার্বিক

সুদূর ভবিষ্যতের কথা চিন্তাভাবনা ও পর্যালোচনা

মোতাবেক আমি এ দেশের আইন ও বিচার বিভাগের

প্রতি পূর্ণ আস্থা ও সম্মান প্রদর্শন করে শুধু একটি বিনীত অনুরোধ জানাব- সার্বিক বিষয় পর্যালোচনা করে পরীমনির জামিন মঞ্জুরের আদেশ প্রদান করলে চিরকৃতজ্ঞ থাকব।

এদিকে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এ আবেদন করা হয়। এর আগে গত সোমবার পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান তার জামিন চেয়ে আবেদন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD