বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য, খরচ ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি, বাড়ছে উদ্বেগ শাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে থামল বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছর বয়সী লুলা জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, চট্টগ্রামে চাঞ্চল্য সাগর–রুনি হত্যা মামলা: ১৪ বছর পরও তদন্ত শেষ হয়নি, আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত টঙ্গিতে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত তোলা সেই বডি বিল্লার সাহজালা রুমি দেশ ছারছেন সৌদি আরবে দু জন বাংলাদেশিকে ঘিরে নতুন চান্চল্যকর তথ্য

মাগুরার সেই শিশুকে সিএমএইচে নেওয়া হলো

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বুধবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম আজ বিকেল ৫টার দিকে এ তথ্য জানান।

আশরাফুল আলম বলেন, আজ দুপুরে ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। উপদেষ্টার নির্দেশ ও শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।

হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল ৫টার পর শিশুটিকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেওয়া হয়। এ সময় শিশুটির সঙ্গে একদল চিকিৎসক ছিলেন। এর আগে আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেছিলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তাঁর শ্বাসপ্রশ্বাস চলছে বলে জানানো হয়। পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে। তার গলার আঘাত গুরুতর। শিশুটির চিকিৎসায় গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়েছে।

 

মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সকালে চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই প্রথম আলোকে বলেন, তাঁর বোন এখনো অচেতন। তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন, তাঁরা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গতকাল সকালে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তার পরিবারের সবাই ঢাকায়। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। তিনি জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এদিকে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল জুমার পর মাগুরা সদরে মহাসড়ক অবরোধ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। এ সময় থানার মূল ফটক ঘেরাও করে অভিযুক্ত ব্যক্তিদের তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি তোলেন। পরে সেনাবাহিনী এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD