রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-নাঙ্গলকোট এর ঢালুয়া ইউনিয়ন নেতৃত্ত বিকাশের এক পাঠশালা বাহরাইনে প্রবাসীদের জন্য নতুন সুযোগ বাংলাদেশে নিরাপদ আবাসনে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি সংসদ সদস্য গাজী নজরুলের বাসা থেকে মরিয়মের চিঠি। উঠে এসেছে সম্পর্কের টানাপোরান নাঙ্গলকোটে জলাশয়ে ফের ড্রেজার, মাটি উত্তোলনে জনদুর্ভোগ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও প্রথম স্ত্রী গ্রেপ্তার শোক সংবাদ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিদাহে ৭ বাংলাদেসী নীহত বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা আমেরিকার দূতদের পাকিস্তান সফর বাতিলের কারণগুলো জানালেন ট্রাম্প

জেলে বসেই মিললো মনোনয়ন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১০১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জেলে বসে নৌকার মনোনয়ন পেয়েছেন ধর্ষণ মামলার
এক আসামি। মঙ্গলবার (২৩ নভেম্বর) চতুর্থ ধাপের
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত
যেসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাঁর মধ্যে ওই
আসামি রয়েছেন। ওই প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউপির বর্তমান চেয়ারম্যান মীর
লিয়াকত আলী।
জানা যায়, ২০১৭ সালে সিরাজদিখান উপজেলার
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর লিয়াকত
আলীর খাসকামরায় বোলতলী স্কুলের অষ্টম শ্রেণির
এক ছাত্রী ধর্ষিত হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক
যোগাযোগ মাধ্যমে প্রচার করে ধর্ষক। এ ঘটনায়
সিরাজদিখান থানায় ছাত্রীর মা বাদী হয়ে দুজনকে
আসামি করে ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন
দমন আইনে একটি মামলা করেন।
ওই ধর্ষণ মামলার আসামি হওয়ায় আদালতে
হাজিরা দিতে গেলে আদালত চেয়ারম্যান মীর
লিয়াকত আলীকে জেলহাজতে পাঠান। বর্তমানে তিনি
জেলেই রয়েছেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আলহাজ মো. লুত্ফর রহমানের
কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মীর লিয়াকত
আলী সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের
বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়নটির আওয়ামী লীগের
সাবেক সভাপতি। তিনি বর্তমানে জেলে আছেন বলে
আমরা অবগত আছি। তাঁর পক্ষে তাঁর ছেলে চতুর্থ
ধাপের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে
আবেদন জমা দেন। আমরা অন্যদের সঙ্গে তাঁর নামের তালিকাটিও কেন্দ্রে পাঠাই এবং সেখানেও আমরা উল্লেখ
করে দিই যে তিনি বর্তমানে জেলে আছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগ তাঁকে গতকাল কোলা ইউনিয়নে
প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে নাম ঘোষণা করেছে।
’ মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার আবুল বাশার
জানান, তিনি (লিয়াকত) ধর্ষণ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছুদিন ছিলেন। বর্তমানে তিনি জেলে আছেন,
না জামিনে রয়েছেন তা তাঁর জানা নেই।
(সংগৃহিত)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD