রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-নাঙ্গলকোট এর ঢালুয়া ইউনিয়ন নেতৃত্ত বিকাশের এক পাঠশালা বাহরাইনে প্রবাসীদের জন্য নতুন সুযোগ বাংলাদেশে নিরাপদ আবাসনে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি সংসদ সদস্য গাজী নজরুলের বাসা থেকে মরিয়মের চিঠি। উঠে এসেছে সম্পর্কের টানাপোরান নাঙ্গলকোটে জলাশয়ে ফের ড্রেজার, মাটি উত্তোলনে জনদুর্ভোগ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও প্রথম স্ত্রী গ্রেপ্তার শোক সংবাদ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিদাহে ৭ বাংলাদেসী নীহত বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা আমেরিকার দূতদের পাকিস্তান সফর বাতিলের কারণগুলো জানালেন ট্রাম্প

ভারতে কোভিড-১৯ এর আক্রমনে এক ূিনে মৃর্তু ৬১৩৮ জন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতে গত কয়েকদিনে আশার আলো দেখিয়েছিল

করোনা গ্রাফ। ক্রমশই কমছিল সংক্রমণ। মৃত্যু হারে

রাশ না টানা গেলেও মোটামুটি সাড়ে চার হাজারের

নিচেই ওঠানামা করছিল সংখ্যা। বৃহস্পতিবার

(১০ জুন) এক ধাক্কায় সংখ্যা অনেকটাই বেড়ে

গেল। করোনার কোপে একদিনে ৬ হাজারেরও

বেশি মৃত্যু ঘটল ভারতে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে

করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন।

বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৯২ হাজার ৫৯৬

জন। সামান্য হলেও এদিন আক্রান্তের সংখ্যা

বেড়েছে। এর পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

বুধবার গত ২৪ ঘণ্টায় ভারতে ২ হাজার ২১৯

জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবারের রিপোর্ট পাওয়ার পর আবার

বৃদ্ধি পেয়েছে করোনার ভয়াবহতা। এদিন দেশে

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার

১৪৮ জনের। এখনও পর্যন্ত এটিই করোনার

আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু। করোনায় ২৪ ঘণ্টায়

এত বেশি মৃত্যু আগে কখনও হয়নি। একদিকে

যখন মৃত্যু আশঙ্কা জাগাচ্ছে, তখন কমেছে সুস্থতার

সংখ্যাও। বুধবার ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪ জন সুস্থ

হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। আর বৃহস্পতিবার

সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। সুস্থতার

সংখ্যাও গতকালের তুলনায় অনেকটাই কমেছে।

তবে দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার গত

কয়েকদিনের মতো এদিনও বেশি।

এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা

২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১ জন। তবে

মঙ্গলবারের থেকে বুধবার দেশে অ্যাক্টিভ করোনা

রোগীর সংখ্যা বাড়লেও তা আবার কমেছে। বুধবার

দেশে অ্য়াক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল ১২ লক্ষ

৩১ হাজার ৪১৫ জন। আর বৃহস্পতিবার সক্রিয়

করোনা রোগীর সংখ্যা ১১ হাজার ৯৫২ জন। এখনও

পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার

৪৯৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩

লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জনের। মোট ২৩ কোটি ৯০ লক্ষ

৫৮ হাজার ৩৬০ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD