শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

মতলব দক্ষিণে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ রাজিব (প্রকাশ আহসান হাবিব রাজিব) কে আটক করেছে। ১৩ জানুয়ারি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিমপুর গ্রামের জোড়পুল বাজারস্থ জলিল বেকারীর সামনে থেকে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার পিতার নাম সেলিম মিয়াজী, গ্রাম-সুবিদপুর, হাজীগঞ্জ, চাঁদপুর। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, আটক মাদক ব্যবসায়ী চট্টগ্রামের আকবর সাহা থানায় ফেন্সিডিল সহ আটক হয়ে ৬ মাসের হাজত খেটেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক রাজিবকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(সংগৃহিত)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD