শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

শাজাহান খান একসময় নৌপরিবহনমন্ত্রী ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার, মো. রবিউল হোসেন ভুঁইয়া news independent 24 কে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সুত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন শাজাহান খান। তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD