আন্তর্জাতিক ডেস্ক:
বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, ইরানি আগ্রাসনের ফলে মানামার অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
বাহরাইন সরকারের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই অতর্কিত হামলায় একটি ভবনে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং এর প্রভাবে আশপাশের বেশ কিছু স্থাপনা আংশিক বা পূর্ণাঙ্গভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে সরকারিভাবে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
বাহরাইনের নিরাপত্তা বাহিনী শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং সম্ভাব্য পরবর্তী হামলা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, এই হামলার দায় স্বীকার করে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি পাল্টা বিবৃতি জারি করেছে।
সংগৃহীত
Leave a Reply