বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিদাহে ৭ বাংলাদেসী নীহত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং সৌদির ওই কারখানায় কাজ করতেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) দেশটির একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭জন বাংলাদেশি মৃত্যু হয়েছে বলে রাত সাড়ে ১০টার দিকে নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এদিকে, রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় অনেককে মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করেও পোস্ট করতে দেখা গেয়েছৈ। তবে সেসব তথ্যের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। অর্থের অন্যেষায়, পরিবারের সচ্ছলতা ফিরে আনতে প্রবাসে যাওয়া মানুষগুলোর মর্মান্তিক মৃত্যু আপনজন বা প্রতিবেশি কেউ ই মেনে নিতে পারছেনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD