বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য, খরচ ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি, বাড়ছে উদ্বেগ শাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে থামল বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছর বয়সী লুলা জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, চট্টগ্রামে চাঞ্চল্য সাগর–রুনি হত্যা মামলা: ১৪ বছর পরও তদন্ত শেষ হয়নি, আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত টঙ্গিতে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত তোলা সেই বডি বিল্লার সাহজালা রুমি দেশ ছারছেন সৌদি আরবে দু জন বাংলাদেশিকে ঘিরে নতুন চান্চল্যকর তথ্য

এমা রেনল্ডস হলেন টিউলিপের স্থলাভিষিক্ত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

টিউলিপ সিদ্দিকির স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। খবর রয়টার্সের।

৪৭ বছর বয়সী লেবার পার্টির এমপি “এমা রেনল্ডস” গত বছরের নির্বাচনে নির্বাচিত হন। এ নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়েই ১৪ বছর পর দলটি ক্ষমতায় ফিরে আসে।

এমার পুর্বে অর্থনীতিবিষয়ক মন্ত্রী ছিলেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা সরকারের দুর্নীতির সঙ্গে তার নামও উঠে আসে। তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে বিশেষ সুবিধা পান। বিশেষ করে বিনা মূল্যে দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এলে তাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীনরা। এরপর একের পর এক অভিযোগ প্রকাশ্যে আনে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম।

অবশেষে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন তিনি। এ পদে থেকে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।

নতুন নিয়োগপ্রাপ্ত এমা দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব থেকে এমপি নির্বাচিত হন। এর আগে তিনি ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করেন এবং বিজয় হন।

প্রসঙ্গত, শেখ হাসিনার পতনের পর টিউলিপ সিদ্দিকও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন বলে তথ্য প্রকাশ্যে আসে। শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম সম্প্রতি তার এমন দুটি ফ্ল্যাট ভোগদখলের তথ্য ফাঁস করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD