শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-নাঙ্গলকোট এর ঢালুয়া ইউনিয়ন নেতৃত্ত বিকাশের এক পাঠশালা বাহরাইনে প্রবাসীদের জন্য নতুন সুযোগ বাংলাদেশে নিরাপদ আবাসনে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি সংসদ সদস্য গাজী নজরুলের বাসা থেকে মরিয়মের চিঠি। উঠে এসেছে সম্পর্কের টানাপোরান নাঙ্গলকোটে জলাশয়ে ফের ড্রেজার, মাটি উত্তোলনে জনদুর্ভোগ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি ও প্রথম স্ত্রী গ্রেপ্তার শোক সংবাদ সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিদাহে ৭ বাংলাদেসী নীহত বাংলাদেশিকে ফেরত দেওয়ায় দুই ভারতীয়কে ছেড়ে দিল স্থানীয়রা আমেরিকার দূতদের পাকিস্তান সফর বাতিলের কারণগুলো জানালেন ট্রাম্প

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ফসিল আকারে একটি গাছ পাওয়া যায়, যার উচ্চতা ৭২.২ মিটার বা প্রায়

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ফসিল আকারে গাছটি পাওয়া গেছে। গাছটির উচ্চতা ৭২.২ মিটার বা প্রায় ২৩৭ ফুট। ভেঙ্গে পড়ার আগে উচ্চতা ছিল ১০০ মিটার বা ৩২৮ ফুট। গাছটি প্রাগৈতিহাসিক। বয়স আট লক্ষ বছর। নিউজটা দেখার পর থেকেই মাথায় ঘুরছে আট লক্ষ বছর আগে পৃথিবী কেমন ছিল? প্রেম আশেপাশে থাকলে জিগ্যেস করলেই গড়গড় করে বলে দিতো। কিন্তু ভোর পাঁচটা বাজে। পরিবেশ বিজ্ঞানে যতোটুকু পড়েছিলাম তখন তুষার যুগে শেষ হয়ে প্রকৃতি একটা ট্রানজিশনে যাচ্ছে। থাইল্যান্ডে ট্রপিক্যাল আবহাওয়া। কিন্তু এই বিশাল গাছটি কেন ভেঙ্গে মাটি চাপা পডলো? তারপর যোগসূত্র খুঁজে পেলাম। ৭.৯ লক্ষ বছর আগে লাওস- কম্বোডিয়া এলাকায় একটি বড উল্কাপিন্ড আঘাত হানে যাতে পৃথিবীর দশ শতাংশ ঘন ধুলার আবরণে ঢেকে যায়। হয়তো তখন ভেঙ্গে পড়েছে গাছটি।
দূর কল্পনায় সেই প্রগৈতিহাসিক সময়টা ভাবতে ভাবতে অদ্ভূত রকমের অনুভূতি হয়। এই পৃথিবীতে মানুষেরও আগে ডাইনোসর বাস করতো, তারাও উল্কাপিন্ডের আঘাতে বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন প্রতি সাত থেকে আট লক্ষ বছর পর পর বড় কোন উল্কাপিন্ড আঘাত করেছে পৃথিবীকে। নজরও রাখা হচ্ছে এরকম বড় বড় কয়েকটার দিকে। আবার যে আঘাত হানবে না তার নিশ্চয়তা নাই।
ভাবতে ভাবতে মনে হলো, ধুত, আজ শনিবার, ছুটির দিন। এসব না ভেবে আরেকটু ঘুমিয়ে নিই!

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD