বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন? বাংলাদেশের সেরা ভ্রমণ গন্তব্য, খরচ ও প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের দাবি, বাড়ছে উদ্বেগ শাদমানের সেঞ্চুরির পরও ২৭২ রানে থামল বাংলাদেশ, চাপে ওয়েস্ট ইন্ডিজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রথম দফায় পিছিয়ে থেকেও চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ৮০ বছর বয়সী লুলা জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, চট্টগ্রামে চাঞ্চল্য সাগর–রুনি হত্যা মামলা: ১৪ বছর পরও তদন্ত শেষ হয়নি, আজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আর্নব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত টঙ্গিতে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত তোলা সেই বডি বিল্লার সাহজালা রুমি দেশ ছারছেন সৌদি আরবে দু জন বাংলাদেশিকে ঘিরে নতুন চান্চল্যকর তথ্য

বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন নীতা আম্বানি, যার লিটার এর মুল্য ৬৫ লক্ষ টাকা!

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৮৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আপনি যেসব পানি কিনে পান করেন তার ১ লিটারের দাম কতো হবে?

সর্বোচ্চ কত টাকার পানি কিনেছেন আপনি? মাঝে মাঝে কোনো রেস্টুরেন্টে পানাহার করতে গিয়ে পানির দাম দিতে গিয়ে হয়তো চোখ ছানাবড়া হয়েছে আপনার। সেখানে আর কতো রেখেছে, ২০ টাকার পানি হয়তো আপনার কাছ থেকে ১০০ টাকা নিয়েছে।

কিন্তু রিলায়্যান্সের মালিক মুকেশ আম্বানীর স্ত্রী নীতা

আম্বানী যে পানি পান করেন, তার দাম শুনলে হতবাকই হবেন।

দাবি করা হয়, নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন। ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় ৫২ লক্ষ টাকা। তা হলে এবার হিসেব করে দেখেন, নীতার এক ঢোক পানির দাম কত পড়ে!

দাম না হয় জানলেন। দাম জানার পর আপনি বলতে পারেন এই পানি কি স্বর্ণ দিয়ে তৈরি? তাহলে জেনে নিন এই পানির কেন এত দাম। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি নীতা পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’।

এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। বোতলজাত ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানি স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের জন্য খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই পানির দাম লক্ষ লক্ষ টাকা।

আরও কারণ আছে। শুধু পানি নয়, বোতলের জন্যও এই পানীয় জলের দাম এত বেশি। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল।

বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো।

চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২৫ হাজার টাকা।

(সংগৃহিত)

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD