শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ওমরাহ যাত্রীর জন্য করোনা বিধিতে সৌদির পরিবর্তন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য করোনাবিধিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে এসব যাত্রীকে দেশটিতে

পৌঁছানোর পরপরই কোভিড-১৯ এর নেগেটিভ সনদ দেখাতে হবে। এই পরীক্ষা করাতে হবে যাত্রা শুরু ৪৮ ঘণ্টার মধ্যে।

গতকাল সোমবার এক বিবৃতিতে এ নির্দেশনা দেয় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আরব নিউজের। 

খবরে বলা হয়েছে, নতুন নিয়মে ভ্রমণকারীদের পূর্ণডোজ টিকা নেওয়া থাকলেও করোনা নেগেটিভ সনদ দেখানো

বাধ্যতামূলক। এ নিয়ম আগামী  ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বিবৃতিতে বলা হয়েছে, মক্কা ও মদিনার গ্রান্ড মসজিদে প্রবেশের জন্য ওমরাহ পালনকারীদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ

ব্যবহার করে টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এর আগেই ঘোষণা দেয়, এখন থেকে বিদেশি ওমরাহ পালনকারীরা আবারও

৩০ দিন পর্যন্ত দেশটিতে অবস্থান করতে পারবেন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD